ঝিনাাইগাতীতে ৪ মামলার আসামি গ্রেপ্তার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে গভীর রাতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র আইনের চার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উপজেলার বড় রাংটিয়া গ্রাামের গান্ধিরাম কোচের ছেলে লিটন কোচকে (২১) গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। 

ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এস আই সাজেদুল ইসলাম এএসআই মাসরুক সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ রবিবার শেরপুর কোর্টে আসামিকে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: নদী দখলকারী নির্বাচন করা ও ঋণ গ্রহণের অযোগ্য: হাইকোর্ট

এসআই সাজেদুল ইসলাম জানান, নালিতাবাড়ীর থানায় ইয়াবা ও মাদকের দুইটি ও ঝিনাইগাতী থানায় মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।মামলাগুলোতে নিয়মিত হাজিরা না দেওয়ার ফলে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করে। তাই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। 

ইত্তেফাক/কেকে