সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আট মাদক ব্যবসায়ীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ফেনন্সিডিল ও ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
আরও পড়ুন: কলম্বিয়ায় সংঘর্ষে ১০ ফার্ক বিদ্রোহী নিহত
ইত্তেফাক/এমআই