ভোলায় ধান রোপন নি‌য়ে সংঘর্ষ: নিহত ১

ভোলা সদরের চরগাজীপুর চ‌রে ধান রোপন নি‌য়ে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল ইসলাম ওরু‌ফে কান্টু বেপারী (৪৫) না‌মে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন বেশ ক‌য়েকজন। আজ বৃহস্প‌তিবার (২৩ জুন) সকা‌লে  ভোলা সদরের পূর্ব ই‌লিশা ইউ‌নিয়‌নের ৪ নং ওয়া‌র্ডের চর গাজী এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ব‌্যক্তি ভোলা সদর উপ‌জেলার পূর্ব ই‌লিশা ইউ‌নিয়‌নের সোনা‌ডো‌গি গ্রা‌মের মো. ম‌ফিজলের ছে‌লে।

প্রত‌্যক্ষদর্শী মো. না‌ছির ফরমান জানান, সকা‌লে দি‌কে কামাল তালুকদা‌র গ্রু‌পের নিহত কান্টু ব‌্যাপারীসহ বেশ ক‌য়েকজন চর গাজীপু‌রে জ‌মি‌তে ধান রোপন কর‌তে যান। ধান রোপন কর‌তে গে‌লে ‌বিপক্ষ লাল‌ মিয়া গ্রু‌প বাঁধা দেয়। এ‌তে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘর্ষ সু‌ষ্টি হয়। এ‌তে কাণ্টু ব‌্যাপারী নিহত হয় এবং বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন। এসময় স্থানীয়‌দের সহ‌যোগীতায় লাল মিয়া গ্রু‌পের ৭ জন‌কে ধ‌রে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেওয়া হয়।

ই‌লিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এসআই মো. ফ‌রিদ শেখ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।
এ ঘটনায় স্থানীয়রা ৭ জন‌কে ধ‌রে পু‌লি‌শের সোর্পদ ক‌রে‌ছে। এ ঘটনায়  মামলা দায়েরের প্রস্তু‌তি চল‌ছে।


ইত্তেফাক/এনএ