সিরাজগঞ্জ জেলার নয় পৌরসভার মধ্যে উল্লাপাড়া সর্বাপেক্ষা জনবহুল একটি এলাকা। অথচ রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে উল্লাপাড়া অনেক পিছিয়ে ও অবহেলিত। উল্লাপাড়া পৌরসভার মাত্র ২ কিলোমিটার সীমার মধ্যে অবস্থিত ৭ নং ওয়ার্ডের নয়ানগাঁতী গ্রাম। এই গ্রামের রোস্তম হাজীর বাড়ি থেকে ভট্টকাওয়াক কালীমন্দির পর্যন্ত মাত্র প্রায় ৫০০ ফিট রাস্তায় স্বাধীনতার ৫০ বছর পরও এক কোদাল মাটিও পড়েনি। রাস্তাটি নির্মাণের জন্য বহুবার বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, জেলা-উপজেলা ও পৌর প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে। কিন্তু এত বছরেও রাস্তাটি নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তটি নির্মাণে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের সৃদৃষ্টি কামনা করছি।
মো. একরামুল হক
উল্লাপাড়া, সিরাজগঞ্জ