ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা না হলে রবিবার রংপুর জুড়ে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ঘোষণা দিয়েছে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর শাপলা চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ব্যাটারিচালিত অটোরিকশাচালক শ্রমিক ও মালিকদের সব সংগঠন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর চার্জার রিকশা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, মহানগর চার্জার রিকশা-ভ্যান শ্রমিক পার্টির সভাপতি আব্দুল মজিদ, চার্জার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শ্রী শ্যামল বাবু, রিকশা-ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।