মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

বাঘায় মাদকাসক্ত ছেলে রুবেল হোসেনকে পুলিশে দিয়েছেন মা মোসা. মেন্নেকা বেগম। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার মশিদপুর গ্রামে। মেন্নেকা বেগম বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। টাকা না পেলে সে আমাকে মারপিট তো করেই সঙ্গে আসবাবপত্রও ভাঙচুর করে। তাই নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকালে পুলিশকে খবর দিয়ে তাকে থানায় সোপর্দ করেছি। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রুবেলের মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুই পুরি হেরোইনসহ রুবেলকে আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।