চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা এলাকা থেকে জেলেদের জালে আটকা পড়া দুটি মৃত শুশুক উদ্ধার করেছে পুলিশ। পরে এর ক্রেতা ও পরিবহনকারীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গোপন খবরের ভিত্তিতে চিলমারী থানা পুলিশ রমনা এলাকা থেকে মৃত অবস্থায় শুশুক দুটিসহ ক্রেতা সুজন চন্দ্র ও পরিবহনকারী আম্বার আলীকে আটক করে থানায় নিয়ে আসে। পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আটকদের দোষী সাব্যস্ত করে ক্রেতকে ৫ হাজার ও পরিবহনকারীকে ৫ হাজার টাকা জরিমান করেন। এ সময় চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম ও উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলুল করিম উপস্থিত ছিলেন। পরে শুশুক দুটি মাটিতে পুঁতে রাখা হয়।