দৌলতপুর উপজেলায় কঠোর বিধিনিষেধে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপজেলার থানা মোড়, তারাগুনিয়া বাজার, হোসেনাবাদ বাজার, মথুরাপুর বাজার, ডাংমড়কা বাজার ও প্রাগপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।