সমর্পণ

শাওয়ারে সমর্পণ করি দেহাতি শরীর

উন্মুক্ত করি গোপন ঝেড়ে ফেলি সংকোচ মোচন করি খোলস

অবিলম্বে ধুয়ে মুছে সাফ হয়ে যায়

জমে থাকা ক্লেদ আর খিন্ন অবসাদ

সতেজ অনুভূতির গুচ্ছ ফুল দোল খায় অতঃপর

 

হায়! অচিরেই ঘটে যায়

এইসব ক্লেদ আর খিন্নতার দীপ্র পুনর্জন্ম

শরীরে আঁধির দুর্গ চারদিকে গিজগিজ ব্যাধির সৈন্য-সামন্ত

মুকুল তো কুসুমিত হয় না সহজে

মুক্তির পথটি তাই খাবি খায় গোলকধাঁধায়

শাওয়ারে সমর্পণ নির্মোঘ নিয়তি হয়ে যায়