বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রিলায়েন্স ইনসিওরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির বা ৫১ দশমিক ৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে রিলায়েন্স ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন শেষে রিলায়েন্স ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৪ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৯ দশমিক ৯৬ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৯ দশমিক ৯৬ শতাংশ, গ্রীণডেল্টা ইনসিওরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯ দশমিক ৮২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯ দশমিক ৮১ শতাংশ, এস্কয়ার নিটের ৯ দশমিক ৭৮ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।