ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মীদের করোনা মোকাবিলার জন্য উর্মী গ্রুপের পক্ষ থেকে ২০ হাজার পিস তুরাগ প্রোটেক্স মাস্ক প্রদান করেন উর্মী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ। মঙ্গলবার নগর ভবনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এসব মাস্ক হস্তান্তর করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এবং সহসভাপতি শহীদউল্লাহ আজিম
0000000
চট্টগ্রামের সীতাকুণ্ডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৯তম শাখার কার্যক্রম গতকাল উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর