নারী এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ১৩-২৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের খেলা হবে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এশিয়া কাপের মূল পর্ব হবে ভারতে। জি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান এবং জর্ডান। এই দুই দেশ অনেক বেশি শক্তিশালী। তারা মূল পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে।
৮ গ্রুপে ২৮ দল বাছাই খেলবে। এর মধ্যে ‘এ’ হতে ‘ডি’ গ্রুপ পর্যন্ত চারটি করে দল রাখা হয়েছে। ‘ই’ হতে ‘এইচ’ প্রতি গ্রুপে তিনটি করে দল রাখা হয়েছে। বাংলাদেশ তিন দলে গ্রুপে পড়ে নাজুক অবস্থায় রয়েছে।