মাশরাফি জুনিয়র

আজ দীপ্ত টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুত্ফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে।