নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সঙ্গে মতবিনিময় করেছেন নরসিংদীর প্রেসক্লাবের সদস্যসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বুধবার বিকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভায় নবাগত জেলা প্রশাসক তাকে এবং তার প্রশাসনকে সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া।