রাজধানীর ডেমরায় দুই দেওয়ালের মধ্যে পা পিছলে পড়ে মিজান (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ডেমরা নিউ টাউন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানের সহকর্মী মঞ্জুর ইসলাম জানান, নিউ টাউন আবাসিক এলাকার ১২তলা একটি ভবনে নিরাপত্তাকর্মী ছিলেন মিজান। বৃষ্টিতে দুই দেওয়ালের মধ্যে পানি জমে ছিল। সেখান দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার সময় মিজান আমাদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।