জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মৃিশল্পকে বাণিজ্যিকভাবে প্রসারিত করা দরকার। কারণ এই শিল্পের সঙ্গে আমাদের মা-বোনরা সমন্বিতভাবে কাজ করেন। এক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীরা উপকৃত হবেন। তিনি গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া-পালপাড়ায় মৃিশল্প সমবায় সদস্যদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, ২২টি পানি বিশুদ্ধকরণ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পৌরসভার ল্যান্ডফিলিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।
স্পিকার বলেন, পীরগঞ্জের সাধারণ মানুষের চাহিদার ওপর ভিত্তি করে ২২টি পানি বিশুদ্ধকরণ আয়রন প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে। যা পীরগঞ্জবাসীর সুপেয় পানির সংকট কাটাবে। পীরগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে ল্যান্ডফিলিং কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নে পরিকল্পিত পীরগঞ্জ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, পীরগঞ্জ পৌরবাসীদের বর্জ্য ব্যব্যস্থাপনা সম্পর্কে সচেতন করে তোলা স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে তা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রোগ-জীবাণু ছড়ায়, যা মানুষের জন্য ক্ষতিকর। চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের জন্য জরুরি।