প্রাইভেটকারে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলসহ আটক ২

সিরাজগঞ্জে ৫৮৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব। রবিবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- কুমিল্লার দাউদকান্দি এলাকার সোহেল রানার ছেলে দিপু  (১৮) ও মুন্সিবাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে সোহেল রানা (২৮)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোরশেদ বলেন, রবিবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বিভিন্ন যানবাহনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ১১-৭৫৪৭) তল্লাশি চালিয়ে বিশেষ কায়দার সিটের নিচে ও ব্যাক বক্সে রাখা ৫৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকার চালকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও প্রাইভেটকার জব্দ করা হয়।

আরো পড়ুন: পুরুষ নির্যাতন আইনের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/বিএএফ