যুক্তরাষ্ট্রে কট্টরপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসের কমিটির সামনে দেওয়া বক্তব্যে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি দেশে রক্ষণশীলদের আন্দোলন বাড়ার বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, মিলিটারি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের খোলা মনের অধিকারী হতে হবে এবং সেই ধরনের শিক্ষাই দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণবাদবিরোধী শিক্ষা দেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন। এর তীব্র বিরোধিতা করছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ রক্ষণশীলরা। মার্ক মিলি ক্রিটিকাল রেস থিওরিকে স্বীকৃতি দেননি, তবে রিপাবলিকান আইনপ্রণেতা এবং পণ্ডিতদের এর বিরোধিতা করার বিরুদ্ধে অবস্থান তার। —রয়টার্স