চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আলীর ইন্তেকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আলী আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। দেশবরেণ্য গুণী এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটিসহ চট্টগ্রামের বিভিন্ন মহল ও শিক্ষা পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ শুক্রবার বাদ জুমা চান্দগাঁও আবাসিক বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।