বাড়ছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। গত বছরের শুরুতে হাইকোর্ট ব্যবহারযোগ্য পলিথিন এবং প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সেটি কিছু দিন কার্যকর হলেও বর্তমানে দেশে পলিথিনের অতি মাত্রায় ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এটি পচনশীল না হওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। যেখানে সেখানে পলিথিন ফেলার ফলে এটি ড্রেনে পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে। ফলে নগরীতে বৃষ্টি হলেই রাস্তা-ঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রন করতে শুধু বাজারে অভিযান চালালেই হবে না, যেখানে পলিথিন উত্পাদন হচ্ছে সেসব কারখানার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

রিয়াদ হোসেন

সরকারি বিএল কলেজ, খুলনা