মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চ বিদ্যালয়
ঊনবিংশ শতাব্দীতে আধুনিক শিক্ষা ও জাগরণের ফলে দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার
বিকাশ ঘটে
পোরগোলা গ্রামটি শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে। ফলে গ্রামবাসী শিক্ষা সংস্কৃতিসহ সবদিক থেকে পশ্চাত্পদ। এ গ্রামেরই এক শিক্ষিত, বিত্তবান ও প্রভাবশালী যুবক রাশেদ । সে গ্রামটিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার জন্য গ্রামে প্রাথমিক বিদ্যালয় , হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে । তার প্রচেষ্টায় ধীরে ধীরে এলাকাবাসীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এলাকাবাসী সমাজ সচেতন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে । রাশেদের অবিরত প্রচেষ্টায় গ্রামবাসী নারীশিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
ক. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ?
খ. ভাস্কো ডা-গামা ইতিহাসে বিখ্যাত কেন?
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির আলোকে ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব হয়েছিল? এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।
ঘ. ‘রাশেদের মতো উন্নয়নকর্মী ও সংস্কারবাদী ব্যক্তিবর্গের কর্মতত্পরতার ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয়েছে’ উক্তিটির বিশ্লেষণ করো।
উত্তর:ক. ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
খ. পর্তুগিজ নাবিক ভাস্কো ডা - গামা ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন । আর এ জলপথ আবিষ্কারের ফলে ভারতবর্ষের সাথে ইউরোপের সহজ যোগাযোগ স্থাপিত হয়। ভারতবর্ষ এর ফলে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ভাস্কো ডা-গামা এ কারণে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
গ. উদ্দীপকে রাশেদ তার গ্রামে প্রাথমিক বিদ্যালয় , হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে একজন শিক্ষিত , বিত্তবান ও প্রভাবশালী সমাজ সংস্কারক হিসেবে গ্রামবাসীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে । তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলেছে । তাদেরকে দায়িত্ব সচেতন করেছে। নারীশিক্ষা , মৌলিক অধিকার , মানবাধিকার এসব গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে গ্রামবাসীকে সচেতন করেছে। ঠিক তেমনি ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজদের সহযোগিতায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন । ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত সারা দেশজুড়ে স্কুল ও কলেজের মাধ্যমে মানুষের মাঝে নতুন চিন্তা-চেতনার উন্মেষ ঘটে। বহুকালের প্রচলিত বিশ্বাস, নানা সংস্কার , বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে লাগল। হিন্দু সমাজ থেকেই সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো । বিধবা বিবাহের পক্ষে জনমত তৈরি হলো। ঊনবিংশ শতাব্দীতে আধুনিক শিক্ষা ও জাগরণের ফলে দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।