নাফিছা বিনতে খন্দকার
শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
পারুলিয়া তফশিলী হাইস্কুল এন্ড কলেজ
বিজ্ঞান
১। কোন জীবগুলোকে নিম্ন শ্রেণির জীব বলা হয় ?
উত্তর:ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবাসহ ইত্যাদি জীবকে।
২। নিম্নশ্রেণির কোন জীবগুলোকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না?
উত্তর:ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা।
৩। অণুজীব কারা?
উত্তর:যাদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই।
৪। অণুজীবদের কেন আদি জীব বলা হয়?
উত্তর:কারণ অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে।
৫। অণুজীব জগত্ কয়টি রাজ্যে বিভক্ত?
উত্তর:তিনটি।
৬। কারা অণুজীব জগেক তিনটি রাজ্যে বিভক্ত করেছেন ?
উত্তর: বর্তমান কালের অণুজীব বিজ্ঞানীগণ।
৭। এক্যারিওটা অর্থ কী ?
উত্তর: অকোষীয়।
৮। এক্যারিওটা অণুজীব দেখতে কোন যন্ত্রের প্রয়োজন হয় ?
উত্তর: ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।