আপেক্ষিকতা

মাধব রায়

সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)

ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট

 

আপেক্ষিকতা

 

 

 

এখন ঐ ব্যক্তি যদি কামরার ভিতরে ট্রেনের গতির দিকে ঘন্টায় ৫কিলোমিটার বেগে দৌঁড়াতে থাকেন, তাহলে বাইরের কেউ কত মাপবেন?

ঘণ্টায় ৪৫ কিলোমিটার, বলল আকাশ।

আর যদি ঐ ব্যক্তি ট্রেনের গতির বিপরীত দিকে ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে দৌঁড়াতে থাকেন, তাহলে?

তখন ঘণ্টায় ৩৫ কিলোমিটার।

ঠিক তাই, নীলকান্তবাবু বললেন। কিন্তু আইনস্টাইনের মতে যদি এরকম কোনও চলন্ত বস্তু থেকে আলো নিক্ষেপ করা হয়, গতির দিকে কিংবা গতির বিপরীতে, তাহলেও আলোর বেগের কোনও তারতম্য হবে না। এই গতি সবসময় ধ্রুবক এবং একে C দ্বারা প্রকাশ করা হয়।

এই আলোর বেগ কত? বিন্দু জিজ্ঞাসা করল।

সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার, রেখা বলল। এটা তো সবাই জানে।

কিন্তু এতে আপেক্ষিকতা সম্পর্কে তো কিছুই বোঝলাম না, বলল আকাশ। আলোর বেগ ধ্রুবক, এটা দিয়ে স্থান-কাল-ভর আপেক্ষিক কীভাবে বোঝা যাবে?

নীলকান্তবাবু বললেন, এই দুটো স্বীকার্য দিয়েই আপেক্ষিকতা ব্যাখ্যা করা হয়েছে।

কিন্তু স্থান আপেক্ষিক-কথাটা বোঝা গেল না। বলল অণু।

মানে হচ্ছে, নীলকান্তবাবু বোঝাচ্ছেন, একটি বস্তু স্থির অবস্থায় যে স্থান দখল করে, বস্তুটি যদি গতিশীল থাকে, খুব দ্রুত বেগে, যা আলোর বেগের সাথে তুলনীয়, তখন সেই স্থানটি সংকুচিত হয়ে যাবে। একে বলে লরেঞ্জ ফিটজেরাল্ড সংকোচন বা স্থান সংকোচন।

কেন সংকুচিত হবে? বলল রেখা।

সেটাই আইনস্টাইন সমীকরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কতটুকু ছোট হবে সেটা সেই বস্তুর বেগের ওপর নির্ভরশীল। সেটাও সমীকরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন আইনস্টাইন।

আচ্ছা বস্তুটি যদি আবার থেমে যায়, তাহলে কি আগের জায়গা ফিরে পাবে? বলল রেখা।

হ্যাঁ, পাবে বললেন নীলকান্তবাবু। তবে কথা হলো বস্তুটি ছোট হবে না, বস্তুর দখলকৃত জায়গা সংকুচিত হবে। এটাই স্থানের আপেক্ষিকতা।

আর ভরের আপেক্ষিকতা? আকাশ বলল।

বস্তুটি যদি আলোর বেগের কাছাকাছি বেগে ছুটতে থাকে তাহলে ভর বেড়ে যাবে। বস্তুর বেগ আলোর বেগের সমান হয়ে গেলে ভর অসীম হয়ে যাবে। এটাও সমীকরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন আইনস্টাইন।

তাহলে কাল বা সময়ের ক্ষেত্রে?

সময়টা দীর্ঘ হয়ে যাবে। বললেন নীলকান্তবাবু।

দীর্ঘ হয়ে যাবে মানে? আকাশ বুঝতে পারেনি।

নীলকান্তবাবু বুঝিয়ে দিচ্ছেন-ধর, এখানে একবার বিদ্যুত্ চমকাল, সময় দেখলি সকাল সাতটা, আরেকবার বিদ্যুত্ চমকাল তখন সময় সাতটা বেজে পাঁচ মিনিট। তাহলে দুটো ঘটনার সময় ব্যবধান কত?

৫ মিনিট, ঝটপট উত্তর দিলো বিন্দু।

এই ব্যবধান পৃথিবীর যে কোনও জায়গায় সমান হবে না? আমেরিকাতে, রাশিয়া কিংবা এন্টার্কটিকা মহাদেশে তো এই ব্যবধান ৫ মিনিটই হবে, তাই না? কিন্তু আইনস্টাইনের কালের আপেক্ষিকতা অনুসারে যদি আলোর গতির কাছাকাছি বেগে ছুটতে ছুটতে সময় ব্যবধান পরিমাপ করা হয়, তাহলে এই ব্যবধানটা অসীম হয়ে যাবে। একে বলা হয় কাল দীর্ঘায়ন।

                পরের অংশ আগামীকাল