করোনা মহামারির সংকট কাটিয়ে না উঠতেই নতুন করে সংকটে পড়েছে শ্রীলঙ্কার মত্স্য খাত। গত মাসে কলম্বো সমুদ্রবন্দরের কাছে শ্রীলঙ্কান সাগরে রাসায়নিক পণ্য বোঝাই একটি জাহাজে আগুন লেগে পড়ে ডুবে যায়। এতে সমুদ্রের পানি নষ্ট হয়ে প্রচুর মাছ মরে গেছে। এমনিতেই জেলেরা মহামারির জন্য এক বছরের বেশি সময় মাছ শিকার করতে পারেনি। এখন মাছ শিকার শুরু হয়েছে কিন্তু মানুষ তা কিনছে না ভয়ে। এ দুর্ঘটনার কারণে মাছ বিক্রির পরিমাণ অন্তত ৪৫ শতাংশ কমেছে।
—নাঈমা সুলতানা