ব্রিজের অভাবে নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর পৌরসভার কুমুদিনী হাসপাতালসংলগ্ন লৌহজং নদীর ওপর একটি পাকা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, ‘লৌহজং নদীর ওপর পাকা ব্রিজ নির্মাণ না হওয়ায় বর্ষাকালে খেয়ানৌকা এবং শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হয়ে আসছে।’ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘কুমুদিনী হাসপাতালসংলগ্ন লৌহজং নদীর ওপর ব্রিজ নির্মাণ জরুরি।’ পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, ‘কুমুদিনী হাসপাতাল ঘাটসংলগ্ন পাকা ব্রিজ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।’