বাংলাদেশের প্রথম ছাপাখানা

 

বাংলাদেশের প্রথম ছাপাখানা ‘বার্তাবহ যন্ত্র’ রংপুরে ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। তবে বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন চার্লস উইলকিন্স। তিনিই প্রথম ব্যক্তি, যিনি সম্পূর্ণ বাংলা অক্ষর ঢালাই করে বাংলা মুদ্রণের যথার্থ অর্থে সূত্রপাত ঘটান।

রংপুরের পর ঢাকার ছোট কাটরায় ১৮৬০ সালে প্রতিষ্ঠিত ছাপাখানাটিকে বাংলার পুরোনো প্রেস বলা যায়, যা পরে ‘ঢাকা প্রেস’ নামে পরিচিত হয়। এখান থেকে ‘দ্য ঢাকা নিউজ’ পত্রিকা প্রকাশিত হতো। তবে ১৮৫৯ সালে বাবুবাজারের ‘বাঙ্গালা যন্ত্র’কেই ঢাকার পুরোনো ছাপাখানার মর্যাদা দেওয়া হয়। এর প্রতিষ্ঠাতা মালিক ছিলেন ব্রজসুন্দর মিত্র। বিখ্যাত ‘ঢাকা প্রকাশ’ সাময়িকপত্রটি প্রকাশিত হতো এই ছাপখানা থেকে। ‘সুলভ প্রেস’ (১৮৬৩) বা ‘গন্ডেরিয়া যন্ত্র’ (১৮৯১) ঢাকার ছাপাখানার প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ দুটি প্রেস।