শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লাউঘাটা এলাকায় ব্রিজের পাটাতন ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চলাচল। ধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নবাব আলি, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল আলম ও মিডিয়া কর্মী হাসেম আলিসহ অনেকেই জানান, প্রায় ২০ গ্রামের মানুষ যাতায়াত করে ও কৃষিপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য বহন করে। ধাইনগর ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী জানান, উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে। তবে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ব্রিজটি সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি।