ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ শিল্পপার্ক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (৪৫) সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের আবু সাইদের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিনা আরা জানান, সয়দাবাদ শিল্পপার্ক অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন মোটরসাইকেল আরোহী আমিনুল। এ সময় দ্রুতগামী ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।