কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে শুক্রবার দুপুরে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অর্জুন মহালী (২৭)। উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের কবরস্থান এলাকায় গরু রাখতে আসা লোকজন আম গাছের রশিতে ঝুলন্ত লাশ দেখে চিত্কার শুরু করলে লোকজন এসে ভিড় জমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পাত্রখোলা চা-বাগানের ব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম জানান, চা-শ্রমিকদের কাছ থেকে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন গাছে লাশ ঝুলে আছে। তিনি পুলিশে খবর দিলে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটা হত্যা, না আত্মাহত্যা।