পীরগঞ্জে পরিত্যক্ত কুয়ায় পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে শুক্রবার সকালে পরিত্যক্ত কুয়ায় পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এদের উদ্ধার করতে গিয়ে আরো এক জন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ঐ গ্রামের মৃত ওমর আলীর ছেলে আমজাদের বাড়িতে একটি পরিত্যক্ত মাটির কুয়ার পাশে খেলতে গিয়ে আব্দুল হালিমের ছেলে জিম (৯) এতে পড়ে যায়। তাকে বাঁচাতে পাশের বাড়ির আজাহারের ছেলে মিজানুর রহমান কুয়ায় লাফিয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে দুজনই সেখানে মারা যায়। এদের উদ্ধারের জন্য তসলিমের ছেলে ফাইন কুয়ায় নেমে অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।