প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে বিয়ের প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে দাদন ব্যবসায়ী আবু সালেহকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দাদন ব্যবসায়ী আবু সালেহ (৫৫)  প্রতিবন্ধী মেয়েটিকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিল। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আবু সালেহকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকার করেন এবং কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। এমন পরিস্থিতিতে মেয়েটির মা বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ দুপুর সাড়ে ১২টায় আবু সালেহকে তার মাঝাপাড়াস্থ বাড়ি থেকে গ্রেফতার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, অভিযুক্ত আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট এলে ঘটনার সত্যতা জানা যাবে।