ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের আটক করা হয়। পরে আটককৃতদের আদালতে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম। থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার জানান, পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটককৃত সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।