আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৬ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৪ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শনি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৮। শুভ বার :শনি ও সোমবার। শুভ রত্ন :মুক্তা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যাবসায়িক দিক ভালো থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। বিনোদন শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্ক থাকুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সকলের প্রতি বিনয়ী আচরণ করুন। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। শরীর ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। দূরের যাত্রা হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।