তা র কা ব চ ন

চরিত্র নির্ভর গল্পে অভিনয় করতে কিছুটা সমস্যা হয়। কিন্তু আমি এখন যে চরিত্রগুলো করছি, সেখানে সাধারণ ভিলেন হিসেবেই আমাকে দেখা যাবে। বলতে গেলে চরিত্রগুলো অনেকটাই কমন। আমাদের সমাজ খল চরিত্রে পরিপূর্ণ। বেশিরভাগ খল চরিত্রই এক রকম হয়ে থাকে। তবে সবসময় মনে রাখি প্রতিটি সিনেমায় ডায়ালগ ও প্রকাশভঙ্গি যেন এক রকম না হয়। তাছাড়া করোনায় সিনেমার শুটিং একদম কমে গিয়েছিল। প্রযোজকরা ভয় পাচ্ছিলেন বিনিয়োগ করতে। এখন সেই পরিবেশ কিছুটা ভালো, কাজ বাড়ছে। খেয়ে-পরে বেঁচে থাকার মতো কাজ হচ্ছে। কাজের মধ্যে থাকতে ভালো লাগে। করোনায় নিয়ম মেনে শুটিং করতে অবশ্য কিছুটা কষ্ট হচ্ছে।

 

অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধের জায়গা ও শুটিং শুরু প্রসঙ্গে

অভিনেতা মিশা সওদাগর