হঠাত্ মেসির রুমে উপহার নিয়ে হাজির

স্পোর্টস রিপোর্টার

ফুটবলের জাদুকর বলা হয় মেসিকে। মেসির জন্মদিন এলে মেসির ভক্তরা অভিনন্দনে ভাসান মেসিকে। এবার মেসি চৌত্রিশে পা দিলেন। মেসি ঘটা করে জন্মদিন পালন করতে পারেননি। কারণ কোপা আমেরিকায় খেলতে মেসি এখন ব্রাজিলে। সেখানে যেতে পারেননি  মেসির পরিবার। স্ত্রী আনতোনেলা মেসির জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। টুইট বার্তায় মেসির স্ত্রী আনতোনেলা মেসির জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে লিখেছেন—আমার ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমরা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা তোমাকে প্রতিদিন ভালোবাসি। তুমি আমাদের কাছে সবকিছু। এসব কথা লিখে মেসির স্ত্রী তিন সময়ের তিনটি ছবি প্রকাশ করেছেন। সেগুলো পাঠিয়েছেন মেসির কাছে।

ব্রাজিলে আর্জেন্টিনার আবাসিক ক্যাম্পে মেসিকে জন্মদিনের রাতে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ এবং খেলোয়াড়রা। জন্মদিনের আগের রাতে ঘুমানের সময় মেসির রুমে প্রবেশ করেন খেলোয়াড়রা। ডি মারিয়ার সঙ্গে অন্যরা হাতে হাতে উপহার নিয়ে ঢোকেন। মেসি তখন আর্জেন্টিনার রঙের সাদা বিছানায় আকাশি নীল কম্বলের নিচে শুয়ে। একসঙ্গে এত খেলোয়াড় ঢুকতে দেখে উঠে আসেন এবং প্যাকেট হতে সবার উপহার বের করে দেখেন। জন্মদিনের দিন আর্জেন্টিনার ক্যাফেটোরিয়ায় ১০ নম্বর জার্সির আদলে  কেক কাটেন বার্থডে বয় মেসি। তাকে ঘিরে অন্য ফুটবলাররা মেসি মেসি বলে হাততালি দিয়ে অভিনন্দন জানান মেসিকে। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার খেলা বলিভিয়ার বিপক্ষে।