দীপক কুমার সেন (৫৮) দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে তিনি স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে এক মাসেরও বেশি সময় চিকিত্সা নেওয়ার পরে জ্ঞান ফিরে আসে। কিন্তু তার পুরো দেহ প্যারালাইজ হয়ে যায়। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফিজিওথেরাপি ও ওষুধপত্র নিতে হয় তাকে। কিন্তু ওষুধ কেনা তো দূরের কথা সংসারে রোজগার করার মতোও কেউ নেই দীপকের। দিনমজুর ছেলেটিও বেকার। স্ত্রী বয়সের ভারে ন্যুব্জ। দীপক মানবেতর জীবনযাপন করছেন। বেশির ভাগ সময় অনাহারে-অর্ধাহারে থাকতে হয় তাদের। জীবন এখন তার কাছে বোঝা মনে হয়। এই অবস্থায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। দীপক কুমারকে সাহায্য পাঠানোর ঠিকানা— দীপক কুমার সেন, বোয়ালমারী, ফরিদপুর, সোনালী ব্যাংক সঞ্চয়ী হিসাব নম্বর-২০০৬৫০১০৪৩৪৪৫। স্ত্রী পপি রানী সেন বিকাশ-০১৩২৩৭৮৩২৯৬। —প্রেস বিজ্ঞপ্তি