কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ সব পরীক্ষা স্থগিত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় শুক্রবার থেকে আগামী ১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলমান সব পরীক্ষা আজ শনিবার থেকে আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও সান্ধ্যকালীন এমবিএ কার্যক্রমও ঐ পর্যন্ত স্থগিত থাকবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।