সরিষাবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জামালপুরের সরিষাবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রিপাঁছবাড়ি গ্রামের শহিদ মিয়ার ছেলে কবির হোসেন (২০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি কাঠালতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম মিয়া (১৯)। তারা পেশায় ট্রাকচালক ও পরস্পরের আত্মীয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিগপাইত উপশহর থেকে আল্লাহর দান পরিবহনের একটি বাস  সরিষাবাড়ী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কবির ও সেলিম ঘটনাস্থলেই নিহত হন।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। 


ইত্তেফাক/ইউবি