রাজধানীর পল্লবী এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক লিফটের কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শাওন সরদার (২২)। গতকাল শুক্রবার ডিওএইচএসের একাত্তর নামের একটি প্রতিষ্ঠানে লিফটের কাজ করার সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই রাসেল জানান, গতকাল তারা ১১তলায় কাজ করছিলেন। এ সময় শাওন বিদ্যুত্স্পৃষ্ট হন। শাওনের বাবার নাম বাবুল সরদার। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর গ্রামে। তিনি টিকাটুলি এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।