যুক্তরাষ্ট্রে অবকাঠামো চুক্তির প্রতি দুই দলের সমর্থন

যুক্তরাষ্ট্রে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের অবকাঠামো চুক্তিতে সমর্থন জানিয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দল। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অবকাঠামো আইন পাশে দ্বিদলীয় চুক্তি প্রতি সমর্থন প্রমান করে যে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনও প্রাণবন্ত। তিনি বলেন, এই চুক্তি আমরা যে উন্নয়ন নিয়ে এগিয়ে যেতে পারি, অর্জন করতে পারি এবং বিশিষ্ট কাজগুলো সমাধান করতে পারি, সেটাই প্রমান করে। বাইডেন বলেন,  একবিংশ শতাব্দীর পৃথিবীতে আমরা আজ, চীন ও বিশ্বের বহু দেশের সঙ্গে লড়ে যাচ্ছি। চীন বসে নেই, তারা সারা বিশ্বে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। দুই দলের সিনেটরদের মধ্যস্থতার পর অবকাঠামো উন্নয়ন বাবদ ৫৭ হাজার ৯০০ কোটি ডলারের আইনটির প্রতি শর্তসাপেক্ষে সমর্থন জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, এই চুক্তিতে দুই পক্ষ যা চেয়েছেন, তার সবকিছু পাননি। তাই এখনো আমাদের বোঝাপড়ার প্রয়োজন রয়েছে। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, সমন্বিত একটি বিল ছাড়া আমরা অবকাঠামো বিল পাবো না। -ভয়েস অব আমেরিকা