এবছরেও জাতিসংঘ মনোনীত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স সংস্থা এফএটিএফের ‘ধূসর' তালিকাতেই আছে পাকিস্তান। এফএটিএফ জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের এবং কমান্ডারদের যথাযথভাবে তদন্ত ও বিচার করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান এখনো ধূসর তালিকায়।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অভ ইন্ডিয়ার বরাতে জানা যায়, শুক্রবার জাতিসংঘের মনোনীত এফএটিএফ পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার কারণ হিসেবে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের এবং কমান্ডারদের যথাযথভাবে তদন্ত ও বিচার করতে ব্যর্থ পাকিস্তান।
পাকিস্তানকে যত তাড়াতাড়ি সম্ভব সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান নিতে পরামর্শ দিয়েছে এফএটিএফ। জাতিসংঘের মনোনীত সন্ত্রাসী গোষ্ঠীর সিনিয়র নেতাদের এবং কমান্ডারকে উল্লেখ করে পাকিস্তানকে বার্তা দেয় এফএটিএফ। পাকিস্তান ইঙ্গিত দিয়েছে যে, তারা অতীতে আটটি সন্ত্রাসী গ্রুপের নেতা ও কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের পরিকল্পনা করেছে। কিন্তু তার কোনও অগ্রগতি নেই।
ইত্তেফাক/এএইচপি