নবম-দশম শ্রেণির Completing Sentence

মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক

পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হাতিবান্ধা

 

Unless, If not

Except if

Rule 06: Unless / if not / except if শব্দের অর্থ যদি না। যেহেতু এটি negative অর্থ প্রদান করে তাই unless / if not / except if দ্বারা যে clause- টি আরম্ভ হয় তাতে অতিরিক্ত no বা  not বসে না। মনে রাখতে হবে যে, unless / if not / except if ু এর পরের clause- টির আগে বা পরে সঙ্গতিপূর্ণ আরেকটি clause ব্যবহার করে sentence- টি complete করতে হবে। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।

a) Unless/Except if + sub1 + affirmative verb —— + sub2 + verb ——.

b) Sub1 + verb ——- + unless/except if + sub2 + affirmative verb ———.

c) Sub1 + verb ——- + if + sub2 + negative verb—-.

Q. Unless you start at once, ————.

A. Unless you start at once, you will miss the train.

Q. Please come here tomorrow unless ————.

A. Please come here tomorrow unless I phone.

Q. I’ll take the job unless ———-.

A. I’ll take the job unless the pay is too low.

Q. My wife will be upset if ———-.

A. My wife will be upset if I don’t get back tomorrow.

Q. ——————-, my father will be angry.

A. If I do not study properly, my father will be angry.

Q. I’ll be back tomorrow except if ————.

A. I’ll be back tomorrow except if there’s a plane strike.