আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৭ জুন ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার

আজ ১৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৫ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :২ ও ৯। শুভবার :সোম ও মঙ্গলবার। শুভ রত্ন :মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। অতিন্দ্রীয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অন্যের প্রতি সদাচরণ করুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়বাণিজ্যে লাভযোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উত্তেজনা পরিহার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরোনো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করুন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। অন্যের প্রতি সদাচরণ করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।