আসছে ঈদ-উল-আযহার উত্সব ঘিরে দুই স্মার্টফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এরই অংশ হিসেবে ভিভো ওয়াই৫১ এবং ভিভো ভি২০এসই স্মার্টফোনে একত্রে ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে ভিভো।
ডিসকাউন্ট ঘোষণার পর ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই স্মার্টফোন দু’টি এখন ২০০০ (দুই হাজার) টাকা কমমূল্যে পাওয়া যাবে। ভিভো ওয়াই৫১ এর দাম ছিলো ২১,৯৯০ টাকা; ডিসকাউন্টের পরে এটি এখন পাওয়া যাবে ১৯,৯৯০ টাকায়। আর ভিভো ভি২০এসই এখন পাওয়া যাবে ২২,৯৯০ টাকায়; ছাড়ের আগে এর দাম ছিলো ২৪,৯৯০ টাকা।
স্মার্টফোন দু’টিতেই ৮জিবি র্যামের পাশাপাশি ১২৮ জিবি রম রয়েছে। দুইটি ফোনের রম’ই ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়; যার জন্যে ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই বাজারে বেশ প্রশংসিত হয়েছিলো ।
ওয়াই৫১ স্মার্টফোনে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশচার্জিং সুবিধা; যার ফলে স্মার্টফোনটি এক ঘন্টায় ৭০ শতাংশ চার্জ হবে। এতে আরও রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম; যা ব্যবহার করে অন্যান্য যেকোনো স্মার্টফোন অনায়াসে চার্জ করা সম্ভব। অন্যদিকে, ভি২০এসইতে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশচার্জ, যা স্মার্টফোনটিকে মাত্র ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করতে সক্ষম ।
ভিভো ওয়াই৫১ এর সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের । আর ভি২০ এসই’র সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা।
ভিভো ওয়াই৫১ স্মার্টফোনটি ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির এবং ভি২০ এসই -তে রয়েছে ৪১০০ মিলিএম্পিয়ার ব্যাটারি।