এক সময় অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি, সব ফিরিয়ে দিয়েছি। তখন আমার সিনেমা করার কোনো ইচ্ছেই ছিল না। তবে বেশ কয়েকবছর ধরে সিনেমা নিয়ে আমি ওপেন মাইন্ডেড। এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। ভালো কোনো সিনেমার প্রস্তাব পেলে আর ব্যাটে-বলে মিললেই তবে সিনেমা করবো। এর মধ্যে যেসব সিনেমার প্রস্তাব পেয়েছি সেগুলো দেখে করার মতো মনে হয়নি। এত বছর যেহেতু করিনি, তাই হুট করে যেকোনো একটা কিছুতে কাজ করতে চাই না। করলে অবশ্যই ভালো কিছু করবো। সত্যি বলতে, যে রকম সিনেমার জন্য আমি অপেক্ষা করছিলাম সে রকম প্রস্তাব পাইনি।
সিনেমায় অভিনয় না করার কারণ প্রসঙ্গে অভিনেত্রী
সারিকা সাবরিন