অভিভাবকদের সচেতন হতে হবে

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে সড়ক দুর্ঘটনার হার। একটি গবেষণা প্রতিবেদনে দেখা যায় দেশে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ২৬ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনাজনিত। এ থেকে সহজেই অনুমান করা যায় মোটরসাইকেল চালানো কতটা বিপজ্জনক। অন্যান্য যানবাহনগুলোর তুলনায় মোটরসাইকেল সহজলভ্য হওয়ায় সববয়সী মানুষ এটি ব্যবহার করে থাকেন। এর মধ্যে তরুণদের মোটরসাইকেল চালানোর আগ্রহ অনেক বেশি। দু-একদিনের মহড়া নিয়েই এরা মোটসাইকেল নিয়ে সড়ক-মহাসড়কে নেমে পড়ে। অনিয়ন্ত্রিত গতি, সিগন্যাল— কোনো কিছুকেই যেন এরা তোয়াক্কা করে না। যার ফলে প্রায়ই ঘটছে ভয়াবহ সব দুর্ঘটনা। এক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়া সবচেয়ে জরুরি। কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া যাবে না। মোটসাইকেল চালকদের লাইসেন্স, হেলমেট, গতি— এসব বিষয়ের ওপর আরো কঠোর আইন করা প্রয়োজন। 

আ. রহমান দেওয়ান

রামগঞ্জ, লক্ষ্মীপুর