ব্যাটারিচালিত অটোরিকশার অনুমতি চান প্রতিবন্ধীরা

বিশেষ প্রতিনিধি

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনের অংশ হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি চায় প্রতিবন্ধী  ঐক্য সমাজ। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, কেরানীগঞ্জ, জুরাইন, মুগদা, মান্ডা, খিলগাঁওসহ আশপাশের এলাকায় বসবাসরত শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা আট শতাধিক। সরকার ব্যাটারিচালিত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করায় তাদের বেশির ভাগই বেকার হয়ে পড়েছেন। এমতাবস্থায় মানবিক কারণে তারা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করার অনুমতি চায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ঐক্য সমাজের ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মাহমুদ হোসেন।