নেত্রকোনায় মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নেত্রকোনা প্রতিনিধি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধীবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।