সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে মরিচের ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন কৃষক। প্রতি কেজি মরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র চার টাকায়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সৈয়দপুরে পাঁচটি ইউনিয়নে মরিচের চাষ করা হয়েছে। কৃষক আব্দুল কাদের জানান, বর্তমানে কাঁচা মরিচের দাম নেই বললেই চলে। প্রতি কেজি দুই-তিন টাকা হিসাবে পাইকাররা কিনছেন। এতে করে মরিচ তোলার শ্রমিকদের মজুরি ও ভ্যান ভাড়াও উঠছে না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা হোসেন জানান, কাঁচা মরিচের আশাতীত ফলন হয়েছে। বর্তমানে বাজারে দাম না পাওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে।