সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরসংলগ্ন পদ্মা নদীতে ইলিশের দেখা মিলছে। উপজেলার শ্যামনগর গ্রামের মত্স্যজীবী সোহেল শেখ জানান, পদ্মায় বর্ষার নতুন পানি আসার পরই দুই-চারটি করে ইলিশ ধরা পড়ছে। মত্স্যজীবী আকবর আলী বলেন, ‘পদ্মা নদীতে সারা বছরই কম-বেশি ইলিশ মাছ ধরা পড়ে। তবে বর্ষা মৌসুমে এবং অক্টোবর মাসে বেশি ধরা পড়ে।’ উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, ‘সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে সমুদ্র উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ায় ইলিশ মাছ পদ্মা নদীতে আসতে পারে। তাছাড়া সারা বছরই পদ্মা ও যমুনা নদীতে কম-বেশি ইলিশ মাছ ধরা পড়ে।’